মালদোভাকে ‘অস্থিতিশীল’ করতে রাশিয়ার ১০ বছরের পরিকল্পনা ফাঁস
অনলাইন নিউজ ডেক্স
মলদোভাকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টায় রাশিয়ার ১০ বছরের পরিকল্পনার গোপন নথি ফাঁস হয়েছে। শুক্রবার সিএনএন\'এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
মালদোভাকে অস্থিতিশীল করতে রাশিয়ার নিরাপত্তা পরিষেবা সংস্থা (এফএসবি) দ্বারা তৈরি গোপন পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য- রাশিয়াপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন করা, অর্থোডক্স চার্চকে ব্যবহার করা এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করার হুমকি দেওয়া।
নথিটি মূলত তৈরি করা হয়েছে মালদোভাকে পশ্চিমাদের দিকে ঝুঁকা, ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদান বন্ধ করতে।
সিএনএন জানায়, তারা সম্পূর্ণ নথিটি দেখেছে। এছাড়া \'স্ট্রাটেজিক অবজেকটিভস অব দ্য রাশিয়ান ফেডারেশন ইন দ্য রিপাবলিক অব মালদোভা\' শিরোনামের এই নথিটি ২০২১ সালে এফএসবি\'র আন্তঃসীমান্ত সহযোগিতার অধিদপ্তর দ্বারা লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে।