উপুড় হয়ে ঘুমালে কী হয়


উপুড় হয়ে ঘুমালে কী হয়
ভালো এবং পর্যাপ্ত ঘুম সকলের জন্যই খুব জরুরি। তার জন্য কয়েকটি অভ্যাস মেনে চলতে হয়। এক এক জনের আবার এক এক রকম ভাবে ঘুমানোর অভ্যাস। কেউ চিৎ হয়ে, কেউ পাশ ফিরে, কেউ আবার উপুড় হয়ে ঘুমোন। উপুড় ঘুমালে শরীরের উপর কী প্রভাব ফেলে তা জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে। বিশেষজ্ঞদের মতে, উপুড় হয়ে নিয়মিত ঘুমোলে মেরুদণ্ড, ফুসফুসের উপর চাপ পড়তে পারে। এতে শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে। তাই এর পরিবর্তে চিৎ হয়ে বা পাশ ফিরে শোওয়ার পরামর্শ দেওয়া হয়। উপুড় হয়ে ঘুমালে মেরুদণ্ড বা অন্ত্রের ওপর চাপ পড়ে। দীর্ঘ দিন ধরে উপুড় হয়ে শোয়ার অভ্যাস ঘাড় ও পিঠে ব্যথার হতে পারে। এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাতও ঘটে। আর পর্যাপ্ত ঘুমের অভাবে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে। উপুড় হয়ে ঘুমালে কোমরেও সমস্যা হতে পারে। তার সঙ্গে আরও একটি অদ্ভুত সমস্যা হয়, সেটি হল ত্বকের। মুখের ত্বক খারাপ এবং শুকনো হয়ে যেতে পারে উপুড় হয়ে শোওয়ার ফলে। চিকিৎসকরা উপুড় হয়ে না ঘুমানোর পরামর্শ দেন। তার বদলে চিৎ হয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করা উচিত। তবে সবচেয়ে ভালো হয়, যদি পাশ ফিরে ঘুমাতে পারেন।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা