রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত


রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার মঙ্গলবার (২১ মার্চ) রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্, এনডিসি। অতিরিক্তি বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোঃ মোকসেদ আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ হাবিবুল আহসান তালুকদার এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার। সেমিনারে জানানো হয়,করোনায় তিন বছরে বাংলাদেশে যত মানুষ মারা গেছে তামাক সেবনে শুধু এক বছরেই তার পাঁচ গুণ বেশি মানুষ মারা যাচ্ছে।তামাক ও তামাকজাত দ্রব্য থেকে সরকার যে রাজস্ব আহরণ করে সরকারের তামাকজনিত চিকিৎসা ব্যয় তার চেয়ে অনেক বেশি। ধূমপানকে মাদকের প্রবেশ পথ উল্লেখ করে সেমিনারে বক্তাগণ ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ, তামাক চাষিদেরকে বিকল্প লাভজনক ফসল চাষে উৎসাহিত করা,শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান বিরোধী প্রচারণা বৃদ্ধি,পাবলিক প্লেসে ধূমপানের জন্য এলাকা সংরক্ষণ বাতিলসহ নানা সুপারিশ পেশ করেন। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান,ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ :

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর   সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী   রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?   শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা   ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার   সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন   জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ   যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ