শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’


শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’
আদালতের মুখোমুখি হতে শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে তাঁকে সেই সুযোগ না দিয়ে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার ওপর বাংলাদেশ সরকারের জোর দেওয়ার সমালোচনা করেছেন সাংবাদিক ও বিশ্লেষক ডেভিড বার্গম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, নিজের দেশের একজন নাগরিক, যিনি অনুপস্থিতিতে দণ্ডিত এবং যাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকার নিজেই প্রত্যর্পণের আবেদন করেছে, তাঁকে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সুযোগ না দেওয়ার কোনো নজির তাঁর জানা নেই। বার্গম্যানের মতে, কোনো সরকার যদি সত্যিই চায় যে তার একজন নাগরিক আদালতের মুখোমুখি হোক, তাহলে ওই নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চাইলে তাঁকে বাধা দেওয়ার যৌক্তিকতা থাকতে পারে না। বরং তাঁকে দেশে ফেরার সুযোগ না দিয়ে কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে হবে—এমন অবস্থান নেওয়া সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করে। তিনি আরও ইঙ্গিত করেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার পেছনে সরকারের রাজনৈতিক বিবেচনা কাজ করতে পারে। তাঁর মতে, শেখ হাসিনা দেশে ফিরে এলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া, তাঁর অনুপস্থিতিতে দেওয়া রায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে। বার্গম্যানের এই সমালোচনার পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। গত ৯ নভেম্বর শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। এর উদ্দেশ্য ছিল ভারতে অবস্থান থেকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার পথ তৈরি করা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সরকার তাঁকে সাধারণ ভ্রমণকারী হিসেবে দেশে ফিরতে দিতে চায় না; ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনতে চায়। এদিকে, ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই এবং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে ফিরতে হবে। বার্গম্যানের সমালোচনার মূল প্রশ্নটি হলো—সরকারের উদ্দেশ্য যদি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হয়, তাহলে তাঁর স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের উদ্যোগকে কেন গ্রহণ করা হচ্ছে না? তাঁর বক্তব্য, সরকারের বর্তমান অবস্থান দেখে মনে হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার চেয়ে তাঁকে দেশের বাইরে রাখতেই সরকার বেশি আগ্রহী। উল্লেখ্য, ডেভিড বার্গম্যান বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। ১২ নভেম্বর দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত তাঁর ‘Why Dhaka doesn’t want Hasina back’ শীর্ষক নিবন্ধেও তিনি একই প্রশ্ন তুলে ধরেছেন। সেখানে তাঁর বিশ্লেষণ, শেখ হাসিনা দেশে ফিরলে বর্তমান সরকারের জন্য রাজনৈতিকভাবে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

সর্বশেষ :

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা   বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড়   এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান   যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’   শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা   সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা   সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি   রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়