রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন


রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন
ইতালি সফররত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ও বিতর্কিত সোশাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রোমে একদল যুবকের হাতে গণপিটুনি খেলেন। ২১শে জুলাই, মঙ্গলবার রাতে রোমের তরপিনাতারা এলাকার একটি ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এই মারধরের ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে আসা বনি আমিনের ওপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সন্তোষ প্রকাশ করে প্রবাসীদের ধন্যবাদও দেন, ‘দেশবিরোধী’ বনি আমিনকে উপযুক্ত ‘শিক্ষা’ দেওয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ফুটেজে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি বনি আমিনকে শক্ত করে জড়িয়ে ধরেন। বনি নিজকে মুক্ত করে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে আছড়ে ফেলে লাথি-থাপ্পড়সহ বেদম পিটুনি দেওয়া হয। ধারণকৃত ভিডিওর অডিওতে স্পষ্ট বাংলায় গালাগাল শোনা যায়। আক্রমণকারীদের আঞ্চলিক টানে বাংলাদেশি পরিচয়ের স্পষ্ট আভাস রয়েছে। ভিডিওতে হামলাকারীদের বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ আখ্যা দিয়ে উত্তেজিত কণ্ঠে গালাগাল করতে শোনা যায়। অনেকেই জানান, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে রোম পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলাকারীদের পরিচয় ও হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, নোয়াখালীর হাতিয়া দ্বীপের সন্তান বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। সোশাল মিডিয়ায় বিতর্কিত কনটেন্ট নির্মাণ এবং নারীদের আপত্তিকর ভিডিও ফুটেজ নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান