সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত হলো কেন্দ্রীয় শহীদ মিনার


সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত হলো কেন্দ্রীয় শহীদ মিনার
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধামন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্পিকার ও প্রধান বিচারপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। করোনা মহামারীর কারণে গত দুই বছর বিধিনিষেধের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলেও এবার সেই আগের অবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ও কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদার নেতৃত্ব সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেলিভিশন, কারা অধিদপ্তর, সংস্কৃতি মন্ত্রণালয়, জাসদ, সরকারি কর্ম কমিশন, স্বেচ্ছাসেবক লীগ, গণসংহতি আন্দোলন, জাতীয় যুব জোট, শিক্ষা মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। সোয়া ১২টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে প্রস্থান করলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান