সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রচেষ্টা নেই – মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী


সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রচেষ্টা নেই – মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সম্প্রতি যে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেখানে কোনো নাশকতার প্রচেষ্টা আমরা দেখিনি বা নাশকতার পরিকল্পনার সংবাদ আমাদের কাছে আসেনি। এগুলো নিয়ে কাজ করছে গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা বাহিনী।১১/০৩/২৩ তারিখে বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রয়েছে। এখনই ফাইনাল কিছু বলা যাচ্ছে না। ফাইনাল রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত পরিষ্কার করে বলা যাবে।এসময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো চক্রান্ত ও ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের ভোট ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কাজেই কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে আওয়ামী লীগ ভয় পায় না। এগুলো মোকাবেলা করেই আওয়ামী লীগ চলছে।মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢালী আমবার নিবাস রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বিপিএম, পিপিএম, যুগ্ম সম্পাদক দেওয়ান মো. আরিফুর রহমান ফারুক, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির পরিবশে ও বন বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু, সমিতির শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবরিনা ইব্রাহিমসহ সমিতির সদস্য, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান