সুনামগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ২ জন নিহত


সুনামগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ২ জন নিহত
জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহেরা বেগমের (৩৫) মৃত্যু হয়। এর আগে সংঘর্ষের ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হন। তিনি সাইদুর রহমান গ্রুপের সদস্য। এদিকে বারবার এমন সংঘর্ষের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ গ্রামবাসীরা। এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ইছাকপুরের বাসিন্দারা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামের আওয়াল নুর ও সাইদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত বছরও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলাও চলমান রয়েছে। এরই জেরে গত বুধবার (২৭ মে) দুপুরে আওয়াল নুর ও সাইদুর রহমান পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইদুর রহমান গ্রুপের একজন নিহত হন। সাইদুর রহমান জানান, আওয়াল নুর গ্রুপের লোকজন তাদের বাড়িতে এসে হঠাৎ অতর্কিত হামলা চালায়। আরেক গ্রুপের আওয়াল নুর জানান, ২০০৪ সালেও তারা হত্যা করে তাদের ওপর দোষ চাপিয়েছে। এবারও তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, খবর পেয়ে সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পায়েল মিয়া ও চিকিৎসাধীন অবস্থায় তাহেরা বেগমসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা