প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৫

অতিথি আপ্যায়নে থাকুক ‘জর্দা পোলাও’


অতিথি আপ্যায়নে থাকুক ‘জর্দা পোলাও’
উৎসবে অতিথি আপ্যায়নে ঐতিহ্যবাহী খাবার জর্দা পোলাও। চার ধাপে রান্না করে নিতে পারেন এই পদ। জেনে নিন রেসিপি। প্রথম ধাপ: এক কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এভাবে ভিজিয়ে রাখলে জর্দা বানানোর পর বেশ লম্বাটে আর ঝরঝরে দেখাবে। ১৫ মিনিট পর চালের পানি ঝরিয়ে নিতে হবে। দ্বিতীয় ধাপ: চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিন। এরপর পানি গরম করে আধা চা চামচ কমলা ফুড কালার দিয়ে দিন। চাইলে জর্দার গুঁড়া রঙও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে পানি ঝরানো চাল দিয়ে দিন। তারপর জ্বাল বাড়িয়ে সেদ্ধ করুন। ৮০ শতাংশ সেদ্ধ হলেই নামিয়ে স্ট্রেইনার দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তৃতীয় ধাপ: এবার চুলায় প্যান বসিয়ে স্বাদ মতো চিনি দিন। যতটুকু চাল নিয়েছেন ততটুকু চিনি দিতে পারেন। এরপর কয়েকটি লবঙ্গ, দুই স্টিক দারুচিনি, তেজপাতা ও কিশমিশ দিন। এবার এতে ১/৩ কাপ কমলা বা মাল্টার রস ও ১/৩ কাপ পানি দিয়ে দিন। এতে চমৎকার সুগন্ধ ছড়িয়ে পড়ে জর্দায়। শেষে ২ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন মিশ্রণটি। চিনি পুরোপুরি গলে গেলে ও ফুটে উঠলে পানি ঝরিয়ে রাখা সেদ্ধ চাল দিয়ে দিন। এবার মাঝারি আঁচে রান্না করুন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে চুলার আঁচ একেবারে মৃদু করে দিন। ঝরঝরে হয়ে গেলে ফল, মিষ্টি বা মোরব্বা দিয়ে সাজিয়ে অতিথি আপ্যায়ন করুন।

সর্বশেষ :

তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের   তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও   বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার   মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস   বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী   সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা   ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার   বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন   বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন