প্রকাশিতঃ অক্টোবর ২০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির


ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, সফরে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। এই সংকটের মধ্যে দুই দেশের সঙ্গেই নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছে দেশটি। আসিম মুনিরের এই সফর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: আল-জাজিরা