প্রকাশিতঃ অক্টোবর ২০, ২০২৬

লালনের আখড়াবাড়িতে শক্তিশালী টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা


লালনের আখড়াবাড়িতে শক্তিশালী টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি শক্তিশালী টাইম বোমা ও পেট্রোলভর্তি দুটি বোতল উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সময়মতো বোমাটি শনাক্ত ও নিষ্ক্রিয় করা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরকটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত প্রায় ২টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথে পুলিশের বক্স থেকে প্রায় ১০ হাত দূরে একটি নারিকেলগাছের গোড়ায় সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। স্থানীয় সাধু-ফকিরেরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সন্দেহজনক ব্যাগের ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে মাজারের মূল প্রবেশপথ বন্ধ রাখা হয় এবং এলাকাটি ফাঁকা করে দেওয়া হয়। পরে ঢাকায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। সোমবার সকালে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করেন। এতে একটি টাইম বোমা ও পেট্রোলভর্তি দুটি বোতল পাওয়া যায়। বোমাটির ভেতরে বারুদ, ইলেকট্রনিক সার্কিট, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম ছিল বলে পুলিশ জানিয়েছে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বোমাটি শক্তিশালী ছিল। এটি নিষ্ক্রিয় করার পর পুরো মেলা প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে মাজার ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন লালনভক্ত ফকির দেবরাহ্ জান্নাত। তিনি জানান, রোববার সন্ধ্যায় তাঁরা লালন সাঁইয়ের ধাম ছেড়ে ঢাকায় চলে যান। সোমবার সকালে মাজার প্রাঙ্গণ থেকে বোমা উদ্ধারের খবর পান। তিনি বলেন, অনুষ্ঠানে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তাঁর ভাষ্য, যারা মানুষকে ভালোবাসে না এবং বাংলাদেশের কল্যাণ চায় না, তারাই এমন কাজ করতে পারে। ঘটনার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী, তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ :

দরিদ্র পরিবারের আয়ের ৭৯% যাচ্ছে ঋণের কিস্তিতে, দরিদ্রের ওপর ক্ষুদ্রঋণের সুদের হার ২৭%   দরিদ্র পরিবারের আয়ের ৭৯% যাচ্ছে ঋণের কিস্তিতে, দরিদ্রের ওপর ক্ষুদ্রঋণের সুদের হার ২৭% ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি”   ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই   ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ   জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী?   জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী? নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের!   নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের! ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো   ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ   আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ