উপজেলা প্রশাসনে জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা; কবরে ফুল দিয়ে শ্রদ্ধা বিএনপির


উপজেলা প্রশাসনে জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা; কবরে ফুল দিয়ে শ্রদ্ধা বিএনপির
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুল হক খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রসিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি, মোঃ আলতাফ হোসেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল আলম টোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজির, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য মোঃ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুস সামাদ, পৌর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম নাসির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা রিপন, যুগ্ম আহবায়ক মোঃ মুকুল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান রিপন, যুগ্ম আহবায়ক মোঃ হাসিবুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইমরুল হাসান মিঠু, সদস্য সচিব মোঃ শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শিপন আহাম্মেদ, যুগ্ম আহবায়ক মোঃ রাসেল আহাম্মেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। গণঅভ্যুত্থান উপলক্ষ্যে অপরদিকে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির পক্ষ থেকে জুলাই শহীদ রাকিবুল ইসলাম এর কবর জিয়ারত ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।