এসএসসি প্রস্তুতি : বিষয়ভিত্তিক পরামর্শ ভূগোল ও পরিবেশ


এসএসসি প্রস্তুতি : বিষয়ভিত্তিক পরামর্শ ভূগোল ও পরিবেশ

কৌশলী হলে ভূগোলে ‘এ প্লাস’ আসবে

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, স্বল্প সময়ে অধিকতর প্রস্তুতির জন্য এবং পরীক্ষায় ‘এ প্লাস’ পেতে নিচের টিপসগুলো মেনে চলা জরুরি বলে মনে করি।

► এসএসসির ‘ভূগোল ও পরিবেশ’ বিষয়ে পূর্ণ সিলেবাসে (১৫টি অধ্যায়) পরীক্ষা হবে। মনে রাখতে হবে, ১৫টি অধ্যায় থেকেই সৃজনশীলের প্রশ্ন থাকবে না! কেননা সব মিলিয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে ১১টি। উত্তর করতে হবে ৭টির।

তাই সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর প্রতি বেশি জোর দিতে হবে। অভিজ্ঞতা থেকে বলতে পারি ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০, ১৪ এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে ১টি করে সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা শতভাগ।
► সৃজনশীলের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের সঙ্গে যেহেতু উদ্দীপকের সম্পর্ক থাকে না, সেহেতু ‘ক’ ও ‘খ’ নং প্রশ্ন বিগত সালের এসএসসি পরীক্ষার আলোকে অধ্যায়ভিত্তিক আলাদাভাবে অনুশীলন করতে হবে। সৃজনশীলের ‘গ’ ও ‘ঘ’ নং প্রশ্ন সরাসরি উদ্দীপকের সঙ্গে সম্পর্কিত।

তাই উত্তর করার সময় উদ্দীপক ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে।
► যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করার শুরুতেই পুরো উদ্দীপকটি পড়ার পাশাপাশি সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে বুঝে নিতে হবে। উদ্দীপকের সঙ্গে ক, খ, গ ও ঘ নং প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলেই কেবল উত্তর লেখা শুরু করতে হবে।

► একটি সৃজনশীল প্রশ্ন লেখার জন্য ২১ মিনিট সময় বরাদ্দ।

সংক্ষেপে টু দ্য পয়েন্টে উত্তর করতে হবে। সুযোগ বুঝে চিত্র অঙ্কন করতে হবে। কেননা চিত্র দিলে নম্বর বাড়বে।
► বহু নির্বাচনীর ক্ষেত্রে ৩০টি প্রশ্ন থেকে ৩০টিরই উত্তর করতে হবে। এমসিকিউতে ভালো করতে হলে পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে।

আগে থেকে দাগিয়ে রাখা গুরুত্ব্বপূর্ণ লাইনগুলো পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে হবে। বিগত সালের এমসিকিউ প্রশ্নগুলোও দেখতে হবে। কেননা এক বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে রিপিট হয়।
► উপরোক্ত টিপস কাজে লাগাতে পারলে অন্যান্য বিষয় অপেক্ষা ভূগোলে ‘এ প্লাস’ পাওয়া সহজ হবে! পরীক্ষার আগে ও পরীক্ষাকালীন শারীরিক ও মানসিক সুস্থতা জরুরি। এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভ কামনা রইল।

সর্বশেষ :

সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে   সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান   সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান টাঙ্গাইলে দুই চোখ উপড়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে হত্যা, নদী থেকে মরদেহ উদ্ধার   টাঙ্গাইলে দুই চোখ উপড়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে হত্যা, নদী থেকে মরদেহ উদ্ধার আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’   আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’ প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা   প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ   ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা   বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর   বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর