ওসমানী হাসপাতালে গাইনি ওয়ার্ডে তেলাপোকার উপদ্রব: মুমূর্ষু রোগীরা ঝুঁকিতে, চরম অবহেলার অভিযোগ


ওসমানী হাসপাতালে গাইনি ওয়ার্ডে তেলাপোকার উপদ্রব: মুমূর্ষু রোগীরা ঝুঁকিতে, চরম অবহেলার অভিযোগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে এসেছে। সরেজমিনে ধারণকৃত ভিডিও ও ছবিতে দেখা গেছে—ওয়ার্ডের প্রায় প্রতিটি বেডে শত শত তেলাপোকার উপদ্রব, যেখানে মুমূর্ষু রোগীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অভিযোগ রয়েছে, রোগী পরিবর্তনের পরও নিয়ম অনুযায়ী বেডশিট পরিবর্তন করা হচ্ছে না। একই নোংরা বেডশিট বারবার ব্যবহার করা হচ্ছে। এমনকি বেডশিট সরানোর সময় একসাথে বিপুল সংখ্যক তেলাপোকা বের হয়ে আসার ঘটনাও ঘটেছে। ব্যবহৃত বেডশিট ওয়ার্ডের মধ্যেই ফেলে রাখার কারণে পরিবেশ আরও নোংরা হয়ে উঠছে। হাসপাতালের ক্লিনার ও আয়া দের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অসহযোগিতামূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা আন্তরিকতার সাথে কাজ করছেন না এবং দায়িত্ব পালনে অবহেলা করছেন। এছাড়া, দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ নিয়মিত উপস্থিত না থাকায় কার্যকর তদারকি ব্যবস্থা নেই বলেও জানা গেছে। তিনি শুধুমাত্র সকালে অল্প সময়ের জন্য উপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় রোগীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠেছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার   ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট   বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ   ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র   মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো   বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’   মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি?   ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি?