কত টাকা পাবে বিপিএলের চ্যাম্পিয়ন দল?


কত টাকা পাবে বিপিএলের চ্যাম্পিয়ন দল?
দেখতে দেখতে শেষ মুহূর্তে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আজ সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল দিয়েই পর্দা নামছে দেড় মাসব্যাপী এই আসরের। শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছ\'টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ। বিপিএলের এই আসরে বেড়েছে প্রাইজমানির অঙ্ক। জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি। চলুন দেখে নেয়া যাক, ফাইনাল শেষে কারা কতো অর্থ পাবেন। সব মিলিয়ে এবারের বিপিএলে প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি টাকা। এর মধ্যে শিরোপাজয়ী দলই পাবে ২ কোটি টাকা। রানার্স আপ পাবে ১ কোটি টাকা। যা গত মৌসুমে চ্যাম্পিয়নদের জন্য ছিলো ১ কোটি এবং রানার্স আপ টিমের জন্য বরাদ্দ ছিলো ৫০ লাখ টাকা। একইসাথে বেড়েছে সেরা ব্যাটার ও বোলারের আর্থিক পুরস্কারের পরিমাণও। টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক পাবেন ৫ লাখ টাকা। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন সিলেটের নাজমুল হোসেন শান্ত। ১৪ ম্যাচ খেলে ৪৫২ রান করেছেন এই ব্যাটার। সর্বোচ্চ উইকেট শিকারির স্থানটা দখল করে আছেন রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। আসরে মোট ১৭টি উইকেট নিয়েছেন এই বোলার। সেরা উইকেট শিকারির জন্যও থাকছে ৫ লাখ টাকা আর্থিক পুরস্কার। এছাড়া বিপিএলে সেরা ফিল্ডার পাচ্ছেন ৩ লাখ টাকা। এদিকে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ৫ লাখ টাকা। অপরদিকে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পাচ্ছেন ১০ লাখ টাকা।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান