গাইনি ওয়ার্ডের যত অভিগাইনি ওয়ার্ডের যত অভিজ্ঞতাজ্ঞতা


গাইনি ওয়ার্ডের যত অভিগাইনি ওয়ার্ডের যত অভিজ্ঞতাজ্ঞতা
দীর্ঘ দুই মাসের গাইনি ওয়ার্ড শেষ হলো আজকে। গাইনি এন্ড অবস ওয়ার্ড— মানুষকে দুনিয়াতে সুস্থভাবে আনার কারখানা এটা। মাকে নিয়ে গান, কবিতা, ওয়াজ প্রচুর শুনেছি আমরা। কিন্তু সন্তানকে পৃথিবীতে আনতে একটা মায়ের যে কষ্ট, স্ট্রেস তা চোখে না দেখলে মায়েদের প্রতি শ্রদ্ধার আরেকটা দুনিয়া অজানাই থেকে যাবে। প্রতিটা মানুষ যদি তার পৃথিবীতে আসার দৃশ্যটা দেখতে পারতো। একটা মায়ের ঘন্টার পর ঘন্টা লেবার পেইন, ডেলিভারির সময় গগনবিদারী চিৎকার না দেখলে, না শুনলে মা কি জিনিষ বুঝা সত্যিই অনেক দূরে থেকে যাবে। এজন্যই আল্লাহ বলছেন, \" তোমার কোনো কাজ কর্মে, কথাবার্তায়, আচরণে তোমার মায়ের মুখ থেকে যদি একটা \'আহ্\' শব্দও বের হয় তোমার আমলনামা আমার কাছে আগুনে পুড়া ছাইয়ের মতো। হে মানুষ! সাবধান, মায়ের সঙ্গে আচরণে সাবধান। কঠোর সাবধান।\" একদিন খাবার ভালো করে হজম না হলে পেট নিয়ে যে পরিমাণ অস্বস্তি হয় আমাদের। চিন্তা করেন একটা মা ২ কেজি ওজনের একটা জীবিত বাচ্চাকে ৯ মাস পেটে ধরে পরিবারের যাবতীয় সব কাজ করে কি পরিমাণ অস্বস্তি নিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে এনেছে। আহা মা! শুধু কি তাই? মায়েদের অসুখ কতটা বিস্তৃত হইলে পরে একটা পুরো সাবজেক্টই দাড়ায়া যায় মায়েদের একটা পার্টের অসুস্থতা নিয়ে। বেডি (নারী) মানুষ বইলা একটা খ্যাক করে হাসি দেওয়া সহজ হইলেও সুস্থভাবে চলতে একটা নারীর একান্ত ব্যক্তিগত সংগ্রামটা এতোটা সহজ না। ভয়ানক পরিশ্রম আর ত্যাগ স্বীকারের। চিত্তের গভীর থেকে আসমান সমান শ্রদ্ধা সকল মায়েদের। নারীদের নিয়ে ইমাম ইবনুল কাইয়্যিম রহি. একটা কথা আছে— \" দুনিয়াতে মানুষের সংখ্যায় নারীরা অর্ধেক। আর বাকী অর্ধেকের জন্মও তারাই দিয়েছে। সুতরাং নারীরাই পুুরো পৃথিবী।\" লেখক: মো. কামরুল ইসলাম শিক্ষার্থী, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা