প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২০, ২০২৪

দ্রুত মেকআপ করার আট উপায়


দ্রুত মেকআপ করার আট উপায়

মেকআপ করার সময় নেই? কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে এমন হওয়াটা খুব স্বাভাবিক। তবে বাইরে বের হতে হলে নিজেকে তো একটু গুছিয়ে বের করতেই হয়। তাই শিখে নিন দ্রুত মেকআপ করার পদ্ধতি। কীভাবে দ্রুত মেকআপ করবেন তার একটি পরামর্শ দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের বিউটি বিভাগ।

পর্যায় এক : ফাউন্ডেশন

প্রথমে ত্বকের টোনের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন। তবে বৃষ্টি বাদলার দিনে বা অতিরিক্ত গরমে লিকুইড ফাউন্ডেশন গলে যেতে পারে। এতে বাজে দেখাবে। তাই এর বদলে বেছে নিতে পারেন বিবি ক্রিম। এ ক্ষেত্রে বিবি ক্রিম ত্বকের সঙ্গে ভালোভাবে মেশান। তবে বেশি মাখবেন না।

পর্যায় দুই : কনসেলার

এরপর মাখুন কনসেলার। নাকের পাশের অংশ, চোখের নিচ, গাল, থুতনিতে এটি লাগান। এ ছাড়া যেসব জায়গায় দাগ রয়েছে সেখানে কনসেলার লাগান। এর পর আঙুল বা ব্রাশ দিয়ে ভালোভাবে মাখুন।

পর্যায় তিন : পাউডার

ভালো ফিনিশিংয়ের জন্য মুখে পাউডার মাখুন। তবে খুব বেশি পাউডার মাখবেন না। বিশেষ করে ৩০ বছর বয়স হলে কখনোই অতিরিক্ত পাউডার মাখতে যাবেন না। নয়তো বলিরেখাগুলো স্পষ্ট হয়ে ওঠবে।

পর্যায় চার : ব্লাশ

এরপর ব্লাশন ব্যবহার করুন। গালে, নাকে, থুতনিতে ব্লাশন ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে বাদামি বা গোলাপি ব্লাশন লাগান।

পর্যায় পাঁচ : আইব্রোপেন্সিল

এরপর পেন্সিল দিয়ে আইব্রো একে শেপ করে নিতে পারেন।

পর্যায় ছয় :মাশকরা

চোখের পাপড়িতে ব্যবহার করুন মাশকারা। বৃষ্টির দিন হলে অবশ্যই ওয়াটার প্রুফ মাশকারা ব্যব্হার করবেন।

পর্যায় সাত : আইশ্যাডো

এরপর চোখের ওপর ব্যবহার করুন আইশ্যাডো। পাশাপাশি কাজল বা আইলাইনার ব্যবহার করতে পারেন।

পর্যায় আট : লিপস্টিক

এর পর ঠোঁটে লাগান পছন্দসই লিপস্টিক। তবে লিপস্টিক যেন পোশাকের সঙ্গে মানানসাই হয় এ ব্যাপারে খেয়াল রাখুন।

সর্বশেষ :

গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার   গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ   ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে   ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা   জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল   পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা   ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প!   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের   দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের