প্রকাশিতঃ জুন ২৩, ২০২৫

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু


চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু
করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। সোমবার (২৩ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হলেও দুজনই মারা যান গত শনিবার (২১ জুন)। করোনায় মৃত্যুবরণকারী দুজন হলেন- কাজী আব্দুল আওয়াল (৮৫), রাবেয়া খাতুন (৯৫)। এদের মধ্যে আব্দুল আওয়ালের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে এবং রাবেয়া খাতুন নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা। নগরের ইম্পেরিয়াল হাসপাতালে তারা নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন। এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ৭টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এভারকেয়ার হাসাপাতালে ১ জন করে এবং শেভরন ল্যাবে নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। এর মধ্যে নগরে আক্রান্ত ৬৯ জন এবং বিভিন্ন উপজেলায় শনাক্ত হয় ৯ জন।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!