চাঁপাইনবাবগঞ্জ অবৈধভাবে গ্রাম ঘেঁষে থাকা নদীর মাটি কাটাই ১ লক্ষ টাকা অর্থদন্ড


চাঁপাইনবাবগঞ্জ অবৈধভাবে গ্রাম ঘেঁষে থাকা নদীর মাটি কাটাই ১ লক্ষ টাকা অর্থদন্ড
চাঁপাইনবাবগঞ্জে নদীপাড়ের কৃষিজমি অবৈধভাবে জমির মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাটে অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন-নয়াগোলা উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল ইসলাম ।সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ দৈনিক ডোনেট বাংলাদেশ কে বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, নদীর তীরভূমি ও গ্রাম ঘেঁষে থাকা কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষিজমির স্থায়ী ক্ষতি সাধন করে। এসব কারণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও নদী ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ করাই প্রতিনিধিকে হুমকি দিয়েছে শামিম আক্তার মুন্সি, আলম চৌধুরী, রবিউল সহ কয়েকজন।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান