টঙ্গীবাড়িতে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম


টঙ্গীবাড়িতে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায়, স্ত্রী ও দুই ছেলেসহ৫ জনকে কু*পি*য়ে জখম করার ঘটনা ঘটেছে।শনিবার (১০জানুয়ারী) দুপুর সারে ১২ টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, হানিফ ছৈয়াল (৭৫), তার স্ত্রী ফিরুজা খাতুন (৫০), শালিকা রোকেয়া বেগম (৪০), ছেলে মিজানুর রহমান (২৫) ও আলী ইমাম (১৫)। তাদের ডাক চিৎকারে এলাকা তাদের উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ভুক্তভোগী হানিফ ছৈয়াল জানান, শনিবার সকালে প্রতিপক্ষ সাগর ছৈয়ালের ছেলে সজিব ছৈয়াল (৩০), আশিক ছৈয়াল (২৫) আমাদের জমিতে লাগানো আম গাছ হিজল গাছ কাটতে আসলে আমরা বাধা দেই পরে তারা ওই সময় ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর আনুমানিক দুপুর সারে ১২ টার দিকে প্রতিপক্ষ সাগর ছৈয়ালের বড় ছেলে মাসুম ছৈয়াল ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে এসে দা দিয়ে আমাকে ও আমার দুই ছেলে কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাদের রক্ষা করতে আমার স্ত্রী ও আমার বাড়িতে বেড়াতে আসা আমার শালিকা এগিয়ে আসলে তাদের কেও পিটিয়ে গুরুতর আহত করে। এবিষয়ে অভিযুক্ত মাসুম ছৈয়ালদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান