ঢাবির সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়


ঢাবির সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থি প্যানেল ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’-এর প্রার্থীরা পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৩টায় ঢাবির সিনেট ভবনে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ ফল প্রকাশ করেন। ঢাবি সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের প্রথম ধাপে ৪, ১১ ও ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার ঢাকায় ভোটগ্রহণ শেষ হয়। আজ রোববার ভোট গণনা শেষে নির্বাচনে বিজয়ী ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের নাম ঘোষণা করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৭৬ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হজার ৮৩৩ ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এবং তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুজহাত চৌধুরী। এছাড়া ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক অসীম কুমার সরকার, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ. এম. বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চোধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা