ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে অনলাইন আবেদন বাধ্যতামূলক


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে অনলাইন আবেদন বাধ্যতামূলক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকদের আর সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে না; সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইনে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, “প্রত্যেক নির্বাচনের আগে সাংবাদিক ও পর্যবেক্ষকরা রিটার্নিং কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতেন। অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয় এবং নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ব্যয় হতো। এসব বিবেচনায় এবার অনলাইনে আবেদন পদ্ধতি চালু করা হয়েছে।” নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের pr.ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমের সাংবাদিকরা ঘরে বসেই তাদের সাংবাদিক পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। একইভাবে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকরা অনলাইনের মাধ্যমে কার্ড ও গাড়ির স্টিকার সংগ্রহের সুযোগ পাবেন। আবেদনের সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড থাকা আবশ্যক। নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি কর্তৃপক্ষ।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার   ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট   বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ   ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র   মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো   বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’   মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি?   ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি?