পশ্চিমবঙ্গে মুসলিম এলাকায় হামলা হলে ছাড় নয়: মমতা


পশ্চিমবঙ্গে মুসলিম এলাকায় হামলা হলে ছাড় নয়: মমতা
\'বিজেপির নেতারা বলে বেড়াচ্ছে রামনবমীর মিছিলে যে অস্ত্র পাব, হাতে নিয়ে বেরিয়ে পড়ব। আমি বলছি, আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু বলে রাখলাম কোন অশান্তি হলে পালটা মিছিল কিন্তু আমরাও বের করতে পারি।\' রামনবমীর নামে সাম্প্রদায়িক উসকানি বরদাস্ত করা হবে না বলে রেড রোডের ধর্না মঞ্চ থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রামনবমীর মিছিলের নামে মুসলিম এলাকায় গিয়ে হামলা চালালে আইন আইনের পথে চলবে। মমতা বলেন, \'রামনবমীর মিছিলের নামে যদি মুসলিম এলাকায় ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়, তাহলে আইন কিন্তু আইনের পথে চলবে।\' সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, রামনবমীর মিছিলে আগেও অশান্তির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। সাম্প্রতিক অতিতে পশ্চিমবঙ্গে যে গুটিকয়েক সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে, তার অধিকাংশের নেপথ্যে রামনবমীর মিছিলের ভূমিকা ছিল। খবরে বলা হয়েছে, এবারও রামনবমীতে অস্ত্র মিছিলের আয়োজন করছে বিজেপি। নিয়ে প্রশাসন বাড়িতে সতর্কতা অবলম্বন করেছে। মমতা বলেন, \'রাম কখনও বলেননি ভোজালি নিয়ে মেরে এস। হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দাও।\' বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গে মুসলিমদের ব্যাপক সমর্থন পান মমতা। তবে সম্প্রতি সেই সমর্থনে ভাটা পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, মমতা তার এই মন্তব্যের মাধ্যমে মুসলিমদের বার্তা দিতে চেয়েছেন।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা