ফকিরহাটে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফকিরহাটে  সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৩ মার্চ ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩ ঘটিকায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় ফকিরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট পিএফজি এম্বাসেডর বীরমুক্তিযোদ্ধা সাহেদুর রহমান জোহা এর সভাপতিত্বে এবং পিএফজি সসদ্য ও ফকিরহাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈনউদ্দিন মেরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সভাপতি বেলাল হোসেন, যুবদল নেতা সুমন শেখ, আলামিন শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট এর সভাপতি হাবিবুর রহমান, খেলাফত মজলিস ফকিরহাট সভাপতি মাসুম বিল্লাহ, ইমাম মাওলানা আব্দুল মালেক, পুরোহিত বাধন চক্রবর্তী, সঞ্জয় বিশ্বাস, অনুরাগ রায়, এ্যাডভোকেট সায়েম, সাংবাদিক রনি হাসান, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, ফকিরহাট উপজেলার ছাত্রদলের সদস্য সচিব শেখ সাবিতুল ইসলাম সাগর সহ ফকিরহাটের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং বক্তারা আরো বলেন সম্প্রীতির শরণখোলা বিনির্মানই আমাদের লক্ষ্য। রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা না করে আমরা ক্ষান্ত হব না। যতই বাধাঁ বিপত্তি আসুক না কেন আমরা সকল অংশীজন মিলে এক সাথে সম্প্রীতির ফকিরহাট প্রতিষ্ঠা করবো। উক্ত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ   চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ   শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ   রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে   ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি   আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও   মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও   হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি   কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি