ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সভা সম্পন্ন হয়েছে।


ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২০ মার্চ) রাতে নগরীর গার্ডেন ইন হোটেলের হলরুমে এ সভা সম্পন্ন হয়। সভায় সর্বসম্মতিক্রমে জেষ্ঠ্য আইনজীবী এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট মো. কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী একটি কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন- জেষ্ঠ্য সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বুলবুল। কমিটি গঠনপূর্ব সভায় সভাপতিত্ব করেন সমিতি\'র সভাপতি এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরী। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামরুল হাসানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যবসায়ী এহতেশামুল হক চৌধুরী, রাজনীতিবিদ এ আর সেলিম, দৈনিক পুন্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল জলিল খোকন, ডা. বিশ্ব ভূষণ পাল, ময়নুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী ইকু, সৈয়দ শামীম আহমদ, আবুল কালাম আজাদ খান, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, রাজনীতিবিদ আব্দুল আহাদ খান জামাল। সভায় সংগঠনটির গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন মো. নিজাম উদ্দিন। সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জমিরুল ইসলাম বাবলু, সালাউদ্দিন পারভেজ, আমিরুল আলম কবির, জাকির হোসাইন, আব্দুর রব মাস্টার, মোসলেহ উদ্দিন আহমদ, তাহসান আহমদ সুনাম, আব্দুল কাদির রেখন, ওয়াহিদুল ইসলাম তফাদার প্রমুখ। উল্লেখ্য, পূর্ণাঙ্গ কমিটি আলোচনা সাপেক্ষে গঠিত হবে এবং তা প্রেস রিলিজ আকারে প্রকাশিত হবে বলে সংগঠনটির সভাপতি এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা