বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া, বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ


বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া, বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এ পর্যন্ত পানিতে ডুবে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বাস্তুচুত্য প্রায় চল্লিশ হাজার বাসিন্দাকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির জোহর রাজ্য। টানা ভারী বৃষ্টিতে রাজ্যটিতে পুরোপুরি তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িসহ বহু স্থাপনা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ২০০ টিরও বেশি আশ্রয়কেন্দ্র। পানিতে আটকা পড়াদের উদ্ধার করে সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। বন্যাকবলিতরা খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন। দুর্গত এলাকায় সরবরাহ করা হচ্ছে জরুরি ওষুধপত্র। দক্ষিণাঞ্চলীয় জহুর প্রদেশের দুর্গতদের জন্য ৫ কোটি রিঙ্গিত সহায়তা দিয়েছে দেশটির সরকার। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নতুন নতুন এলাকা বন্যায় তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান