বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর হামলার শিকার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর হামলার শিকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলার ঘটনা ঘটে। রোববার রাত ২টার দিকে ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহনাফ সাঈদ। এই ছাড়াও একই বিষয়ে ফেসবুক পোস্টে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বান্দরবানের লামার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে ঢাকা থেকে রওনা হয়৷ নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের ঢালে প্রতিনিধিদের গাড়িতে নৃশংসভাবে হামলা চালানো হয় এবং প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের উপর বারবার হত্যার উদ্দেশ্যে হামলা প্রমাণ করে দেশ এখনো ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত হয় নি, সেই সাথে ফ্যাসিবাদীদের বাইরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারলে কারা ফায়দা তুলতে পারবে তাদেরকেও সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত৷ আমরা সকল সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করলে করুণ পরিণতি বরণ করতে হবে আপনাদেরও৷ ইতোমধ্যে আক্রান্ত নেতৃবৃন্দের কাছে পুলিশ পৌঁছালেও, এখনো সন্ত্রাসীদেরকে ট্রেস করা যায় নি৷ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে, ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে৷’

সর্বশেষ :

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর   সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী   রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?   শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা   ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার   সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন   জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ   যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ