প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৩

ভারতকে ধসিয়ে দিল অস্ট্রেলিয়া


ভারতকে ধসিয়ে দিল অস্ট্রেলিয়া
ঘরের মাঠে ভারত সবসময়ই কঠিন প্রতিপক্ষ। দেশের মাঠে খুব কম ম্যাচে হেরেছে বিরাট কোহলিরা। কিন্তু রোববার বিশাখাপতনমে তুরুপের তাসের মতো ভেঙে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। যে কারণে ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে কোহলি-রোহিত শর্মারা ম্যাচ হারে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক, সন অ্যাবোর্ট ও নাথান ইলসের গতির মুখে পড়ে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন শুভমান গিল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৯ রান করেন স্পিনার অক্ষর প্যাটেল, ১৬ রান করেন অলআউন্ডার রবিন্দ্র জাদেজা, ১৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ১৪ রান আসে অতিরিক্ত থেকে। মামুলি স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৬৬ বল খেলে ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৬টি চার আর সমান ছক্কায় ৬৬ রান করেন মিচেল মার্শ। ৩০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন ট্রাভিস হেড। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে অলআউট করে ৫ উইকেটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরে সফরকারী অস্ট্রেলিয়া। আগামী বুধবার চেন্নাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সর্বশেষ :

আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা   আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি   সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার   আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার   নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন   ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত   বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু   বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা   গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা