মসজিদে নববিতে ঢুকে পড়লেন ২ অমুসলিম নারী, অতঃপর…


মসজিদে নববিতে ঢুকে পড়লেন ২ অমুসলিম নারী, অতঃপর…
সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও মসজিদে নববিতে দুই অমুসলিম নারী প্রবেশ করেছেন। এ ঘটনার পর বেশ সমালোচনার সৃষ্টি হয়। মঙ্গলবার ওই দুই অমুসলিম নারী মসজিদে নববিতে প্রবেশ করেন। মসজিদে নববির নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাফেয়ার্স এজেন্সি এ তথ্য জানায়। খবর সৌদি গেজেটের। সংস্থাটি জানিয়েছে, ওই দুই অমুসলিম নারী ভুল করে মসজিদে নববিতে প্রবেশ করেন। ওই স্থানে প্রবেশের জন্য যে ধরনের পোশাক পরিধান করার বিধান রয়েছে, সে ধরনের পোশাক ওই দুই নারীর মধ্যে অনুপস্থিত ছিল। পরে ওই দুই নারীকে আটক করে মসজিদে নববির পবিত্রতা সম্পর্কে জানানো হয়। এর পরই তারা তাদের ভুল বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের ধন্যবাদ জানান। ওই দুই নারী বলেন, মসজিদে নববিতে প্রবেশ করার জন্য যে নিয়ম রয়েছে, সেটি আমাদের জানা ছিল না। এ ছাড়া নির্ধারিত পোশাক পরতে হবে, এটিও আমাদের জানার বাইরে ছিল। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, পরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে তারা নজর রাখবে। এ জন্য তারা তাদের কার্যক্রম আরও জোরদার করবে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান