মুন্সীগঞ্জ ট্রাক চাপায় কিশোর নিহত, চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ।


মুন্সীগঞ্জ ট্রাক চাপায় কিশোর নিহত, চালককে গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ট্রাক চাপায় সিয়াম হাওলাদার ১৩ নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা গেছে। রবিবার( ৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিয়াম বাড়ির পাশে বলই-আড়িয়ল পাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা মেট্রো-ট ২-৫৬৭ নম্বরের একটি আলুবোঝাই ট্রাক আড়িয়ল দিক থেকে দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও চালককে আটক করে। আটকৃত চালক মো. রমজান ২৯, পিতা কদ্দুস বেপারী, গ্রামের বাড়ি টংগিবাড়ীর আব্দুল্লাহপুর।খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ঘাতক ট্রাক উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।টঙ্গিবাড়ি থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান