শরীরের জন্য উপকারী যেসব বীজ


শরীরের জন্য উপকারী যেসব বীজ

ঠিকমতো শরীরের যত্ন না নিলে নানা ধরনের অসুখ-বিসুখের ঝুঁকি বাড়ে। এ কারণে নিয়মিত শরীরের যত্ন নেওয়া জরুরি। সুষম আহার, শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমেই লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি। আমরা যা খাই তার প্রতিফলন দেখা যায় শরীরে। সুস্থ থাকতে তাই বাইরের ভাজাভুজি খাবার বাদ দিয়ে খাদ্যতালিকায় রাখতে পারেন নানা ধরনের বীজ। এতে শরীর একাধিক উপকার পাবে।

চিয়া বীজ

ওমেগা-৩ ফ্যাটি অ্য়াসিড, ম্যাগনেসিয়াম, অ্য়ান্টিঅক্সিডেন্ট ও ক্যালসিয়ামে পরিপূর্ণ চিয়া বীজ। কম ক্যালোরিযুক্ত এই বীজটি ডায়েটে রাখলে পেট ভর্তি থাকবে অনেকক্ষণ। এর ফলে বেশি খাওয়ার প্রবণতা কমবে। রক্তের শর্করাও নিয়ন্ত্রণে থাকবে।

তিসি বীজ

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বীজ নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই বীজ ডায়াবেটিস, হৃদরোগীদের জন্যও উপকারী। প্রস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকিও কমিয়ে দেয় এই বীজ।

কুমড়োর বীজ

একাধিক ভিটামিন ও খনিজে সমৃদ্ধ কুমড়োর বীজ। নিয়মিত এই বীজ খেলে হৃদরোগ, কোলেস্টেরল, ক্যানসার এবং হতাশা দূরে থাকবে।

সূর্যমুখীর বীজ

এতে রয়েছে ভিটামিন বি, ই, ওমেগা-৩ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব গুণের কারণেই এই বীজ ইমিউনিটি বাড়ায় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়াতেও ভূমিকা রাখে এই বীজ।

তিলের দানা

নানা খনিজে সমৃদ্ধ তিলে রয়েছে সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে তারুণ্যতা বজায় রাখতে সাহায্য করে। সেই সঙ্গে বাতের ব্যথা কমাতেও ভূমিকা রাখে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর