প্রকাশিতঃ অক্টোবর ২৫, ২০২৩

বিনোদন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর

সাফল্যের জন্য সবাইকে গুরুত্ব দেওয়া জরুরি

সাফল্যের জন্য সবাইকে গুরুত্ব দেওয়া জরুরি
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যন্ডদল চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। কণ্ঠ দেয়ার পাশাপাশি, গান লেখা এবং সুরও করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও দেখা যায় তাকে। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি। সম্প্রতি নরওয়ে থেকে মিউজিক কনফারেন্সের আমন্ত্রণ পেয়েছেন। কেমন লাগছে? অসাধারণ। এ ধরনের আমন্ত্রণের জন্য আমি মুখিয়ে থাকি। কারণ এটা গান গাওয়ার জন্য নয়, গান বিষয়ক আলোচনার জন্য। সেখানে বিভিন্ন দেশের প্রফেসর, সংগীতজ্ঞরা থাকেন। যারা মিউজিক নিয়ে কাজ করেন, রিসার্চ করেন, তারা উপস্থিত থাকেন। বিভিন্ন আইডিয়া শেয়ার করা হয়। আমি আমার কাজ, আমার অভিজ্ঞতা শেয়ার করি। সব মিলিয়ে পুরো সময়টা আমি ভীষণ উপভোগ করি। আর শেখার দিক থেকে চিন্তা করলেও প্রত্যেকবার অনেক জ্ঞান নিয়ে ফিরি। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সংগীত সম্মেলনে গিয়েছেন। অভিজ্ঞতা কেমন ছিল? এর আগে ভারত, শ্রীলঙ্কা, নরওয়ে, পর্তুগালে সংগীতবিষয়ক সম্মেলনে অংশ নিয়েছি। গত ২১ বছর ধরে দেশ ও ১১ বছর ধরে আন্তর্জাতিক সম্মেলনে নিজেদের ব্যান্ড (চিরকুট), বাংলা গান নিয়ে কথা বলছি। ব্যান্ড বা গান করার পাশাপাশি সংগীত নিয়ে কাজ করার জন্যই তারা আমাকে আমন্ত্রণ জানায়। দেশের প্রক্ষাপটে শুধু সংগীতকেই একমাত্র ক্যারিয়ার করে কিভাবে টিকে থাকছি, কী কৌশল অবলম্বন করছি তা তারা জানতে চায়। পৃথিবীর মানুষ এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে শুনতে চায়। তারা আমাদের উত্থান, যাত্রা, সংস্কৃতি সম্পর্কে জানাতে চায়। সংগীতের সঙ্গে কৌশল, একসঙ্গে করলেন কীভাবে? সংগীত আর কৌশল তো পাশাপাশিই অবস্থান করে। আমি শুরু থেকেই আমার ব্যান্ড, গান, ব্যবসা নিয়ে ভীষণ কৌশলি। খুব পরিকল্পনামাফিক সব করেছি। টিমের সবাইকে সমান গুরুত্ব দিয়েছে। কারণ আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য সবাইকে গুরুত্ব দেওয়া জরুরি। এসব কৌশলের কারণেই আমরা মিউজিককে ফুলটাইম ক্যারিয়ার হিসেবে নিতে পেরেছি। ব্যান্ড করেই আমাদের সংসার চলে। আরে সেটা বেশ ভালো ভাবেই চলে। মিউজিকের পাশাপাশি আপনাকে জলবায়ু পরিবর্তন বিষয় নিয়েও কাজ করতে দেখা যায়... পৃথিবীতে চলমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম বড় সমস্যা কিন্তু জলবায়ু পরিবর্তন। আমাদের পরিবেশ, আবহাওয়া, জলবায়ু সব কিছুই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বেঁচে থাকার জন্য এগুলোর খেয়াল রাখা খুব জরুরি। তাই সুযোগ পেলেই পরিবেশ বিষয়ক কাজে লেখে পড়ি। যেমন কিছুদিন আগে আমাদের ‘নদী রক্স’ নামে একটি প্রজেক্ট শেষ হলো। সামনেই এর সিজন টু আসছে। দাতব্য কাজ করা কতটা চ্যালেঞ্জিং? ভীষণ চ্যালেঞ্জিং। অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তবে আমি সমস্যাকে গুরুত্ব দিয়ে চাইনা। কাজ হয়েছে, সফলভাবে হয়েছে। এটাই বড় বিষয়। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? মিউজিক, কনসার্ট এগুলো নিয়েই ব্যস্ততা। আমাদের চতুর্থ আলবামের কাজ করছি। পাশাপাশি সিনেমার গানও করছি।

সর্বশেষ :

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা   বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড়   এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান   যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’   শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা   সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা   সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি   রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়