স্ত্রী-স্বামীর বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর!


স্ত্রী-স্বামীর বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর!
বগুড়ার শেরপুরে স্ত্রী-স্বামীর মধ্যে বনিবনা না হওয়ায় মজিবর শেখ (৬৫) নামে এক ঘটককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মজিবর শেখ ওমরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ভাই নজরুল শেখ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, “রবিবার রাতে মজিবর শেখকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।” জানা গেছে, ৯ জুন সূত্রাপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (২১) ও শাজাহানপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মো. মুন্নার (২৮) বিয়ে হয়। ঘটকালি করেছিলেন মজিবর শেখ। বিয়ের দিনই কনেকে নিয়ে যান বর ও তার পরিবার। ঘটনার বিষয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মজিবর শেখ সাংবাদিকদের জানান, “রবিবার সন্ধ্যায় কনের বাবা জহুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা আমাকে বাড়িতে ডেকে নেন। সেখানে তারা বলেন, বিয়ের পর মেয়ে-জামাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না। পরে তারা আমাকে একটি গাছে বেঁধে এক ঘণ্টা ধরে লাঠি দিয়ে হাতে-পায়ে ও মাথায় মারধর করেন। পরে আমার ভাই এসে আমাকে উদ্ধার করেন।” এ বিষয়ে কনের বাবা জহুরুল ইসলাম বলেন, “বিয়ের দুই দিন পর থেকেই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন খারাপ ব্যবহার শুরু করে। ঘটক মজিবর শেখ আমাদের জানিয়ে ছিলেন ছেলের পরিবার খুব ভালো। সেই ক্ষোভ থেকেই তাকে ডেকে এনে একটু মারধর করা হয়েছে।” অন্যদিকে, মজিবরের ছেলে সোনাউল্লাহ শেখ বলেন, “আমার বাবা পেশাদার ঘটক নন। টাকা নিয়ে ঘটকালিও করেন না। উপহারের কথা বলে তাকে ডেকে এনে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা অমানবিক।” শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর