স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ছুঁই ছুঁই


স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ছুঁই ছুঁই
দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।এতে সবথেকে ভালো মানের স্বর্ণের দাম লাখ টাকা ছুঁই ছুঁই। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। রোববার থেকে এ দাম কার্যকর হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২৪ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ২২ মার্চ ও ২৩ মার্চ স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। কিন্তু তারও আগে ১৮ মার্চ এক লাফে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে রেকর্ড ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ৯৮ হাজার ৭৯৪ টাকা দাম হয় এই মানের স্বর্ণের ভরি। নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। যা দেশের বাজারে এর আগে কখনো এক ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার টাকা হয়নি। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৯৪ হাজার ৬৫৩ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের ভরি কিনতে লাগবে ৮১ হাজার ১২৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকা করা হয়েছে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান