হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু


হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৬১৫ জন। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে দুইজন ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও এক হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৩ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছেন।

সর্বশেষ :

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?   হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা   বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’   ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’ বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল   বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার   সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির   ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা   অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ   শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ