পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর


পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ যতদ্রুত হাম–রুবেলার টিকা যোগাড় করেছে, এত অল্প দিনে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ টিকা জোগাড় করতে পারেনি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ ১১ই মে, সোমবার বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষ সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম–রুবেলা মোকাবিলার জন্য ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। এত অল্প দিনে আমরা যে ভ্যাকসিন যোগাড় করেছি; তা পৃথিবির ইতিহাসে কোনো দেশ আজ পর্যন্ত পারেনি। এখন আমাদের রোগীর সংখ্যা কমে আসছে। বিগত সরকার টিকাও সংগ্রহ করেনি, প্রচারণাও চালায়নি। তিনি আরও দাবি করেন, সবার জন্য সুস্বাস্থ্য হলো আমাদের নির্বাচনী অঙ্গীকার। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। তিনি বলেন, আজ এখানে আসলাম। একজন অনুপস্থিত স্টাফকে ক্লোজ করেছি মিথ্যে বলার জন্য। দালালদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। হাসপাতালের পরিবেশ ভালো করতে বলেছি। আগামী ৩/৪ মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে আগামী জুলাই থেকে এক লাখ জনবল নিয়োগ করা হবে। তিনি আরও দাবি করেন, ১৭ বছরের দুঃশাসন আমাদের হাতে কোন টাকা পয়সা দিয়ে যায়নি, ডাক্তার নিয়োগ দিয়ে যায়নি। এতসব সমস্যা এক রাতে ওভারকাম করা যাবে না। মন্ত্রী বলেন, হামের সংক্রমণ পুরো বন্ধ হয়নি, সময় লাগবে। শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত সময় লাগবে। ডেঙ্গুর জন্য আমরা ইতোমধ্যেও প্রস্তুতি নিয়েছি। আমরা প্রতিরোধের দিকে এগুচ্ছি। ডেঙ্গু মোকাবিলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি। মন্ত্রী বলেন, কোনো কিছুর তদন্ত নিয়ে আমি উৎসাহী নই, তদন্ত হলো পেছনের কথা, এটা পরের কথা, আগে শিশুদের বাঁচিয়ে নিই। এর আগে হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শন শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ১০টার দিকে বরিশালে ১০০ শয্যার বরিশাল জেনারেল হাসপাতালে পৌঁছান তিনি। কাজে অবহেলার দায়ে একজন টিকেট ক্লার্ককে ক্লোজ করেন মন্ত্রী। পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাদপাতাল পরিদর্শন করেন।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা