ইতিহাসের এই দিনে


ইতিহাসের এই দিনে

ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথও দেখায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অসংখ্য জ্ঞানী-গুণী মানুষ। তাদের কর্ম, ত্যাগ ও অবদান মানবসভ্যতাকে দিয়েছে নতুন দিশা। একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও ইতিহাসে জায়গা করে নিয়েছে, যা আজও মানুষকে শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে এবং ভবিষ্যৎ গড়ার শক্তি যোগায়।

আজ মঙ্গলবার, ১৯ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫২১ – ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়।

ইতিহাসের এই দিনে

১৫৮৮ – স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা।

১৬৩৫ – স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।

১৬৪৯ – পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৩০ – দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ।

১৯৩৬ – ব্রিটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন।

১৯৬১ – আসামের বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষার মর্যাদার দাবিতে বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা)-এ প্রাদেশিক পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন।

১৯৯১ – সাবেক যুগোশ্লাভিয়াভুক্ত ক্রোয়েশিয়ীদের স্বাধীনতার জন্য গণভোট।

১৯৯৭ – বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি।

২০০১ – প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন।

জন্ম

১৮৮১ – তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক।

১৮৯০ – হো চি মিন, ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী।

১৯০৮ – মানিক বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।

১৯২২ – অমর পাল, ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক।

১৯২৫ – পল পট, কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা।

১৯৭৪ – নওয়াজ উদ্দীন সিদ্দিকী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৯ – আন্দ্রেয়া পিরলো, ইতালীয় পেশাদার ফুটবলার।

১৯৭৯ – দিয়েগো ফোরলান, উরুগুয়ের জাতীয় ফুটবলার।

মৃত্যু

১৬২৩ – জোধাবাই, রাজস্থানের রাজপুতঘারানার রাজা ভারমালের জ্যেষ্ঠ কন্যা।

১৯০৪ – জামশেদজী টাটা, ভারতীয় শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা।

১৯৫৮ – স্যার যদুনাথ সরকার, বাঙালি ইতিহাসবিদ।

১৯৭০ – কাজী আবদুল ওদুদ, অভিধানকার, লেখক ও চিন্তাবিদ।

১৯৯৭ – শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব।

২০১২ – সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী চিত্রশিল্পী।

২০২২ – আবদুল গাফফার চৌধুরী, কালজয়ী একুশে গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক।

দিবস

বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা) বা শিলচর ভাষা দিবস।

ইতিহাসের এই দিনে
কালবেলা

সর্বশেষ :

হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা?   হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন?   নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার   পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের   ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি   হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি   চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার   সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত।   নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত।