স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী


স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী
ইতিবাচক পরিবর্তন আনতে সমাজের সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি আশপাশের অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে সহযোগিতা করেন, তবে তা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (৩০ মে) ঢাকার ধোলাইখালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৬ আসনের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করা উচিত, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। তিনি বলেন, সচ্ছল ব্যক্তিরা যদি তাদের পার্শ্ববর্তী একজন অসচ্ছল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা করেন, তাহলে দেশের উপকার হবে এবং রাষ্ট্র গঠনের কাজে অবদান রাখা সম্ভব হবে। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন কীভাবে রাষ্ট্র গঠন করতে হয় এবং দেশকে এগিয়ে নিতে হয়। তিনি মানুষকে কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়েছেন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এভাবেই একদিন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ৪৫তম শাহাদাতবার্ষিকীতে এটি হোক আমাদের শপথ। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন প্রমুখ।

সর্বশেষ :

২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার   ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট   বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ   ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র   মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো   বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’   মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি?   ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার   দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার