শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ


শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
বাংলাদেশের রাজনীতির প্রবাদপুরুষ ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ। শোকবার্তায় হল সংসদ উল্লেখ করে যে, তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব এবং ১৯৬৯-৭০ সালে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধাকে হারালো বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। শোকবার্তায় আরও বলা হয়, “তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। ছাত্রনেতা হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁর সাহসী নেতৃত্ব এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” হল সংসদের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোকবার্তাটি স্বাক্ষর করেন হল সংসদের সদস্য আব্দুল্লাহ আল ফাহাদ। তোফায়েল আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলে হল সংসদ মনে করে।

সর্বশেষ :

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?   হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা   বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’   ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’ বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল   বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার   সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির   ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা   অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ   শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ