মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’


মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’
রাজধানীর মতিঝিলে ‘ছাতা বোমা’ উদ্ধারের ঘটনার এক সপ্তাহের ব্যবধানে এবার সাভারের আশুলিয়ায় একটি দোকানের সামনে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেশার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে। আজ ৩১শে জুলাই, শুক্রবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামে একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি একই স্থানে পড়ে থাকায় তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, একটি প্রেসার কুকারের ভেতর বিয়ারিংয়ের বল ও রাসায়নিক ঢুকিয়ে বোমাটি তৈরি করা হয়। বোমাটি যথেষ্ট শক্তিশালী ছিল। ইউনিট সূত্রে জানা যায়, রাত প্রায় ১টার দিকে তারা খবর পায় এবং রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে গর্ত খুঁড়ে বালুর বস্তা দিয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। ওসি তরিকুল ইসলাম বলেন, বোমাসদৃশ বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির কাউন্টারিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে চারাবাগ এলাকার একটি চায়ের দোকানে বোমাটি ফেলে যান এক ব্যক্তি। তিনি ওই দোকানে এসেছিলেন ৫০০ টাকার নোট ভাঙাতে। দোকানদার জানান তার কাছে ভাঙতি নেই। পরে ওই ব্যক্তি কিছুক্ষণের জন্য ব্যাগটি রাখার কথা বলে সেখান থেকে কেটে পড়ে। ঘন্টাখানেকের বেশি সময় পর চায়ের দোকানে আসা লোকজন সন্দেহবশত ব্যাগ খুলে তার ভেতর স্কচটেপ মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও বিস্ফোরণের কম্পনে একটি সীমানা দেওয়াল ধসে পড়ে উল্লেখ করে বোম ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা জানান, প্রেসার কুকারের মধ্যে প্রচুর সংখ্যক বিয়ারিংয়ের বল দিয়ে বিস্ফোরক ঢুকিয়ে বোমাটি তৈরি করা হয়েছিল। বিস্ফোরক হিসেবে কোন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা পরীক্ষার পর বলা যাবে বলে। এর আগে গত ২৪শে জুলাই রাতে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি পাইপ বোমা উদ্ধার করে পুলিশ। ভয়ঙ্কর পাইপবোমা রহস্য: নেপথ্যে যারা জড়িত শক্তিশালী বোমাটি (আইইডি) নিষ্ক্রিয় করা হয় জানিয়ে পুলিশ বলেছিল, তাদের ধারণা সেটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার পথ লক্ষ্য করে। পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেছিলেন, ছাতার ভেতরে থাকা লাইট জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে আমরা পুরো এলাকা ঘিরে ফেলি এবং বোম ডিসপোজাল ইউনিট এসে সেটা নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় মামলার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক বলেছিলেন, ছাতার সঙ্গে বোমাটি এমনভাবে লাগানো ছিল যে, ছাতাটি ফোটালেই বিস্ফোরণ হত। তাতে হতাহতের ঘটনা ঘটতে পারত। তবে পরে, উল্টোরথ যাত্রাপথে ‘পাইপ বোমার’ ঘটনাটি ‘কাকতালীয়’ বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, “রথযাত্রা এবং উল্টোরথযাত্রা যেন সুচারুভাবে সম্পন্ন হয় সেজন্য আমাদের সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এই ডিভাইসটা (পাইপ বোমা) ঘটনাক্রমে কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। এটার সাথে রথযাত্রার কোনো সম্পর্ক নাই বলে মনে করি।” লক্ষ্মীপুরে উদ্ধারকৃত বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয় করল সিটিটিসি লক্ষ্মীপুরের রামগতিতে উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বিস্ফোরক বস্তু তিনটি শক্তিশালী এক ধরণের গ্রেনেড জাতীয় বিস্ফোরক বলে শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দলের বোম্ব নিষ্ক্রিয়করণ ইউনিট। ৩০শে জুলাই, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরক উদ্ধার করেন। পরে তা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন রামগতি থানার ওসি লিটন দেওয়ান। এর আগে বুধবার সকালে উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ এলাকায় রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কে পাশে পৌরসভার পানি সরবরাহ লাইন মেরামত করতে গিয়ে খোঁড়াখুঁড়ির সময় ওই মর্টার শেল সদৃশ বস্তু তিনটি দেখতে পান শ্রমিকরা। ঘটনা জানাজানির পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলটি লাল ফিতা দিয়ে ঘেরাও করে রাখে। ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পাহারায় ওই সড়কে যানবাহন ও সাধারণের চলাচল বন্ধ করে দেয় এবং ঢাকায় বোম্ব ডিস্পোজাল টিমকে বার্তা পাঠানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরক তিনটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর আলেকজান্ডার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় পাশে রাখা একটি বালির স্তূপে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরকগুলোর সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। সিটিটিসি দলের বোম্ব নিষ্ক্রিয়করণ ইউনিটের আসা ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এই নিষ্ক্রিয় কার্যক্রম পরিচালনা করে। এসময় রামগতি থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, বিস্ফোরক বস্তু তিনটি শক্তিশালী এক ধরণের গ্রেনেড জাতীয় বিস্ফোরক বলে শনাক্ত করে বিশেষজ্ঞ দল। পরে এগুলো উদ্ধার করে সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় পাশে রাখা একটি বালির স্তূপে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এই সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণের সময় এলাকায় বিকট শব্দের সৃষ্টি হলেও পুলিশের কড়া নিরাপত্তায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞ দলের বরাতে ওসি লিটন দেওয়ান আরও জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসব বিস্ফোরক ২০০ বছর পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় তাজা থাকতে পারে।

সর্বশেষ :

২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার   ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট   বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ   ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র   মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো   বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’   মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি?   ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার   দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার