আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০শে আগস্ট বিকেল পাঁচটায় ইউনিয়নের মির্জাপুর স্লুইজগেট এলাকায় অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়েজন করা হয়।
শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সৌখিদার,সভায় তার বক্তৃতায় আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সকল নেতা কর্মীদের উদাত্য আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, নজরুল ইসলাম, জিল্লুর রহমান, আলাউদ্দিন, আমির হোসেন, ইউনিয়ন যুবদল সভাপতি এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম সহ প্রতিটি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা।