প্রকাশিতঃ অগাস্ট ২৬, ২০২৬

মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা


মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা
গণপতি চক্রবর্তীর পরিবারের হত‍্যাকান্ডে এটা পরিষ্কার যে খুনের পেছনে এমন কিছু এবং কিছু লোক আছে যাদের পরিচয় প্রকাশ পেলে সরকারের উপরে দায় যাবে। সরকার সে দায় নিতে চায় না বলে এত নাটক। ওদিকে ধর্মমন্ত্রী করা হচ্ছে একজন সালাফিকে। সেনাবাহিনীর সদস‍্যরা সরকার পতন হলে ভাস্কর্য ভাঙে। সেনাবাহিনীকে সামনে রেখে ইউনুস আমল এবং গত ছয় মাসেও মাজার-ওরসে বন্ধ করার মচ্ছব যাচ্ছে। সেনাপ্রধান বেদাতের ফতোয়া দেন। সেনাবাহিনী শিখা অনির্বান বন্ধ করে দেয়। এগুলো কাদের সিগনেচার সেটা আমরা জানি। সিলেটে এ বছর নৌকা বাইচ হবে তবে আগামী বছর থেকে আর হবে না মর্মে তৌহিদী জনতার কাছে মুচলেকা দিয়েছে স্থানীয় আয়োজকেরা। একই তৌহিদী জনতা দেশব‍্যাপী নানা মাজারের কার্যক্রম বন্ধ করা, ওরস বন্ধ করার দাবী তুলেছে। দেশে বড় শহরগুলোতে দুয়েকটা কনসার্ট ছাড়া আর সর্বত্র সব গান-বাজনা, শিল্প-সংস্কৃতির অনুষ্ঠান বন্ধ। বিএনপি-জামাত-সেনাবাহিনী সরকার যতই নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত সেক‍্যুলার মুখোশ করার চেষ্টা করুক সরকার তো চালাচ্ছে সালাফি-ওহাবীরা। হিন্দুদের এই পরিস্থিতিতে একতাবদ্ধ হওয়া খুব জরুরী। কারণ এ সমস্ত পরিস্থিতিতে প্রতিবারে তাদের উপরেই প্রথম ধাক্কাটা আসে। এবারেও তাই হচ্ছে নীরবে। চিন্ময় দাশ ২০২৪ সালের আগষ্ট মাসে হিন্দুদের উপরে গণহারে হামলা শুরু হলে একা হাতে সংঘবদ্ধ প্রতিবাদ করে হিন্দু নিধনের পরিকল্পনা রুখে দিয়েছিলেন। সেই ক্ষোভ, রাগে তাকে আজও জেলে আটকে রেখেছে। হিন্দু সম্প্রদায়ের এখন এমন অনেক চিন্ময় দাশ লাগবে। গণপতি চক্রবর্তীর পরিবারের উপরে হওয়া হত‍্যাকান্ডের পরে নটরডেম কলেজের একজন হিন্দু শিক্ষকের লাশ তার বাসায় পাওয়া গেছে। পুলিশ বলছে আত্মহত্যা। কোথাও ডুবে মারা যাচ্ছে একসাথে ৩-৪ জন। এ পর্যন্ত এরকম কত জন যে মারা গেলো! আরো চিন্ময় দাশেরা সবাইকে নিয়ে রাস্তায় নেমে না আসলে ওহাবী-সালাফি সরকারের কাছ থেকে কেউ রক্ষা পাবেন না। সবাই সিরিয়ালে আছে। বাংলাদেশের স্বাধীনতায় হিন্দুরা সংখ‍্যায় কম হলেও তাদের অবদান অসামান‍্য। হিন্দুরা ছিল পাকিস্তান এবং রাজাকারদের সম্প্রদায় হিসাবে টার্গেট। নির্বিচার গনহত্যার শিকার হওয়া এবং ভারতে শরণার্থী হওয়াদের একটা বড় সংখ‍্যা ছিল হিন্দুরা। অন্ততঃ জনসংখ‍্যার অনুপাতে তো বটেই। এই ২০২৬ সালেও ঘটনা সেটাই। বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের সরকার রক্ষা করবে না, এমনকি ভারতও করবে না। তার নিজস্ব রাজনীতি আছে, অর্থনীতি-কূটনীতির হিসাব আছে। বাংলাদেশের হিন্দুদের চিন্ময় দাশের মতন নিজের লড়াই নিজের করতে হবে। পৃথিবীতে ভালো মানুষ আছে সব দেশে। খারাপ মানুষও। সমস‍্যা হচ্ছে ভালোরা নীরব থাকে বেশিরভাগ সময়ে। তবে হিন্দুরা প্রতিবাদী হলে নিশ্চিতভাবে সমাজের বহু ভালো মানুষ বিশেষত বাঙালি মুসলমান সম্প্রদায় থেকে যারা মানবিকতাকে ধারন করেন তারাও সমর্থন, সহযোগিতা দিবেন। আর আমরা তো আছি, থাকবো। (আজম খান, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক)

সর্বশেষ :

৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ   ৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার   পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের   শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার   ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা   ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির   সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই   সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা   কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা