প্রকাশিতঃ অক্টোবর ৭, ২০২৬

বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন


বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন
বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও ১৫ই আগস্টের শহিদ শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘দৈনিক বাংলার বাণী’ ভবনটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। গত ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাজধানীর মতিঝিলের ৮১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত এই স্মৃতিবিজড়িত কার্যালয়টি বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতা মহসিন রেজাসহ সংশ্লিষ্ট একটি দল ভবনটি দখল করে নেয়। দখলের পর ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত থাকা যাবতীয় মালামাল ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভবনটির সার্বিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তাদের কাছেই রয়েছে। অন্যদিকে, ঐতিহাসিক এই ভবনের পেছনের অংশের একতলা ও দোতলা জুড়ে ‘পানশি’ নামের একটি রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। স্থানীয় সূত্রমতে, বিএনপি নেতা সানি সারওয়ারের প্রত্যক্ষ নেতৃত্বে এই রেস্তোরাঁটি পরিচালিত হচ্ছে। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত একটি ঐতিহাসিক স্থাপনা এভাবে রাজনৈতিক পরিচয়ে দখল, মালামাল লুট এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল ও স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ও সম্পদের ওপর এমন অবৈধ দখলদারিত্ব আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন। অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই লুটপাট ও দখলদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।

সর্বশেষ :

তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের   তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও   বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার   মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস   বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী   সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা   ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার   বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন   বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন