প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৬

নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন


নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন
উচ্চশিক্ষার জন্য একসঙ্গে অনেক শিক্ষক বিদেশে গবেষণার উদ্দেশ্যে শিক্ষাছুটিতে থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে তীব্র শিক্ষক সংকট তৈরি হয়েছে। কোনো কোনো বিভাগে মোট শিক্ষকের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করায় সীমিত জনবল নিয়ে নিয়মিত ক্লাশ ও পরীক্ষা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ওপর প্রশাসনিক দায়িত্ব, জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি এবং কিছু শিক্ষকের ক্লাশে অনুপস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ৪২৮ জন শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ১২৮ জন শিক্ষক বিভিন্ন ছুটিতে রয়েছেন, যা মোট শিক্ষকের ৩০.১৪ শতাংশ। ব্যবসায় প্রশাসন (ডিবিএ) বিভাগে ১৫ জনের মধ্যে ৯ জন (৬০%), অর্থনীতিতে ১৮ জনের মধ্যে ১০ জন (৫৫.৫৫%), মাইক্রোবায়োলজিতে ২৩ জনের মধ্যে ১১ জন (৪৭.৮৩%), বিজিই-তে ২০ জনের মধ্যে ৮ জন (৪০%) এবং বিএমবি-তে ১০ জনের মধ্যে ৪ জন (৪০%) শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন। এছাড়া প্রায় প্রতিটি বিভাগেই কিছু শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন, তবে তা তূলনামূলক হারে কম। শিক্ষাছুটি ও সাধারণ ছুটির বাইরেও শিক্ষক সংকটের পেছনে অন্যান্য কারণের মধ্যে রয়েছে- ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে অফলাইন কার্যক্রমে অংশ নেন না ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান (রিমন), রসায়ন বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়া। অন্যদিকে ফিমস বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রো-ভিসি এবং ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ) লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) ভিসি পদে প্রেষণে নিযুক্ত রয়েছেন। একাধিক বিভাগে শিক্ষক ঘাটতি থাকায় এসিএসই-তে ২ জন, পরিসংখ্যানে ১ জন, আইআইটি-তে ১ জন, আইআইএস-এ ২ জন, শিক্ষা প্রশাসনে ১ জন, বিএমবি-তে ১ জন, সওএস-এ ১ জন এবং রসায়নে ১ জন অস্থায়ী শিক্ষক দিয়েও কার্যক্রম চালানো হচ্ছে। ব্যবসায় প্রশাসন (ডিবিএ) বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী বলেন, কিছু বিষয়ে মাত্র একজন শিক্ষককে একাধিক ব্যাচে পাঠদান করতে গিয়ে অতিরিক্ত চাপ ও সিলেবাস সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে। তারা উচ্চশিক্ষার বিরোধিতা না করে দ্রুত শিক্ষক সংকট নিরসন ও বিকল্প শিক্ষক দিয়ে নিয়মিত ক্লাশ চালুর দাবি জানান। মাইক্রোবায়োলজি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, দীর্ঘমেয়াদি ছুটির কারণে কর্মরত শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রতিটি বিভাগে ৬ থেকে ৭টি ব্যাচ সচল থাকায় সীমিত শিক্ষক ও ক্লাশরুম সংকটে নিয়মিত ক্লাশ পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই তারা নিয়মিত শিক্ষা কার্যক্রম সচল রাখতে উচ্চশিক্ষায় যাওয়া শিক্ষকদের বিপরীতে বিকল্প বা খণ্ডকালীন (গেস্ট) শিক্ষক রাখার ব্যবস্থার দাবি জানান। শিক্ষক সংকট ও শিক্ষাছুটি প্রসঙ্গে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষাছুটি শিক্ষকদের একটি পাওনা ও একাডেমিক উৎকর্ষের জন্য জরুরি বিষয়। শিক্ষক ঘাটতি মেটাতে ইউজিসির সঙ্গে আলোচনাসাপেক্ষে শিক্ষক নিয়োগ কিংবা প্রয়োজনে ইউজিসির অনুমোদনক্রমে গেস্ট শিক্ষক বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে শূন্যতা পূরণ করা হবে।

সর্বশেষ :

দরিদ্র পরিবারের আয়ের ৭৯% যাচ্ছে ঋণের কিস্তিতে, দরিদ্রের ওপর ক্ষুদ্রঋণের সুদের হার ২৭%   দরিদ্র পরিবারের আয়ের ৭৯% যাচ্ছে ঋণের কিস্তিতে, দরিদ্রের ওপর ক্ষুদ্রঋণের সুদের হার ২৭% ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি”   ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই   ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ   জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী?   জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী? নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের!   নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের! ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো   ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ   আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ