প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৬

কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, সংকটাপন্ন ১৯


কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, সংকটাপন্ন ১৯
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ঘাসে লাগা আগুনে চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। আগুনের কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ৩৯ জন। রোববার কর্মকর্তারা জানান, শনিবার বিকেলে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের একটি প্রশিক্ষণ এলাকায় ঘাসে আগুন লাগে। পরে ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডে আগুন প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে যায়। নিহত চার সেনার পরিচয়ও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকমার্ক। আগুন লাগার সময় ওই এলাকায় ৮৫ জন সেনা জীবন্ত গোলাবারুদ ব্যবহার করে উচ্চমাত্রার সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। তারা লাটভিয়ায় দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। কানাডার সেনাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সামরিক কার্যক্রম বর্তমানে দেশটিতে পরিচালিত হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিহতদের সম্মানে দেশজুড়ে সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ জানান, আহতদের অনেকের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বিশেষায়িত নিবিড় চিকিৎসার প্রয়োজন হতে পারে। আহতদের এডমন্টন, ওয়েনরাইট, ক্যালগারি ও রেড ডিয়ারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। তবে এ ঘটনার সঙ্গে এলাকার তেল-গ্যাস অবকাঠামোর কোনো সম্পর্ক আছে বলে মনে করছেন না কর্মকর্তারা। বাইরে থেকে কেউ আগুন লাগিয়েছে, এমন সম্ভাবনাও নাকচ করেছেন তারা। সূত্র: রয়টার্স

সর্বশেষ :

দরিদ্র পরিবারের আয়ের ৭৯% যাচ্ছে ঋণের কিস্তিতে, দরিদ্রের ওপর ক্ষুদ্রঋণের সুদের হার ২৭%   দরিদ্র পরিবারের আয়ের ৭৯% যাচ্ছে ঋণের কিস্তিতে, দরিদ্রের ওপর ক্ষুদ্রঋণের সুদের হার ২৭% ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি”   ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই   ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ   জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী?   জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী? নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের!   নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের! ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো   ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ   আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ