বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা


বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, ইরানের হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই আইআরজিসি বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার বিষয়টি সামনে আনে। বিজ্ঞাপন আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, আইআরজিসির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামা থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে শত্রুপক্ষকে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’ গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এই সদর দপ্তরেও হামলা হয়েছিল। আল–জাজিরার বিশ্লেষণ করা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে দেখা গেছে, ঘাঁটির কয়েকটি রাডারে সরাসরি হামলা হয়েছিল। এ ছাড়া সেখানকার বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ :

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা   বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড়   এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান   যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’   শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা   সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা   সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি   রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়