ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু


ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিন্দোরি জেলায় রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে রাজেন্দ্র বারোতিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিজ্ঞাপন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজেন্দ্র বারোতিয়া নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম ভগত বারোতিয়া সেখানে এলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে রাম ভগত রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দিয়ে সেটিকে রসগোল্লা বলে দাবি করেন। রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে কামড় দিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভুক্তভোগী রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই জানান, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা। বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে জানান, ঘটনার সময় অন্ধকার থাকায় রাজেন্দ্র বুঝতে পারেননি যে তাঁর হাতে রসগোল্লা নাকি বোমা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ওটাতে কামড় দেওয়ার মুহূর্তেই বোমাটি বিস্ফোরিত হয়।’ পুলিশ জানায়, রাম ভগতকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় রাম ভগত দাবি করেন, একটি ছেলে তাঁকে বোমাটি দিয়েছিল। পুলিশ ওই ছেলেটিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ব্যক্তিগত শত্রুতার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ :

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর   সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী   রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?   শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা   ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার   সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন   জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ   যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ