হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক কে এই রাকিব?


হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক কে এই রাকিব?
হোয়াইট হাউসে মার্কিন সরকার আয়োজিত সংসদীয় বিতর্কে অতীতের সব রেকর্ড ভেঙে টানা ১৪৪টি বিতর্কে জিতে সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসান। সে মেধায় মার্কিনিসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৩ দেশের প্রতিযোগীদের রীতিমতো অবাক করে দিয়ে হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে। ২৮ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওয়াশিংটন হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিরতণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশেষ অতিথি জেফ জায়েন্টস। তবে পাসপোর্ট না থাকায় রাকিব সরাসরি পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারছে না। শাহ মুহাম্মদ রাকিব হাসান রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ভোরের কাগজ পার্বতীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুলের নাতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষার্থীর পরিবার। ‘বিশ্বের ভবিষ্যত নেতাদের খোঁজা’ শীর্ষক হোয়াইট হাউজ আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মার্কিন সরকার আয়োজিত সংসদীয় এ বিতর্ক প্রতিযোগিতায় এ বছর সারা বিশ্বের ৭৩ দেশের ৫৩৪ জন বিতার্কিক অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার ফলাফল গত ১৭ মার্চ হোয়াইট হাউসে প্রকাশিত হয়। মার্কিন সরকার প্রতিবছর একটি ব্রিটিশ পার্লামেন্টারি অথবা এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের আয়োজন করে থাকে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়ান ফেডারেশন, প্রথম রানার আপ হয়েছে কিংডম অব নেদারল্যান্ডস, দ্বিতীয় রানার আপ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালের সেরা স্পিকার হয়েছেন হল্যান্ড লোপ মিশিগান (রাশিয়ান ফেডারেশন)। টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছে বাংলাদেশের শাহ মুহাম্মদ রাকিব হাসান। উল্লেখ্য, শাহ মুহাম্মদ রাকিব হাসান টানা ১৪৪টি বিতর্কে জিতে অতীতের সব রেকর্ড ভেঙেছেন এবং হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করেছেন। এর আগে সর্বশেষ রেকর্ড করেছিলেন লুই অ্যান্ডারসন। তিনি টানা ১৩৯ বিতর্কে জয়লাভ করেছিলেন। ১৭ বছর বয়সি শাহ মোহাম্মদ রাকিব হাসান রংপুর শহরের লালকুঠি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামরায়পুর গ্রামে। তার বাবা শাহ মো. আবু সায়েম পেশায় একজন ব্যবসায়ী এবং মা মোছা. রোকেয়া বেগম একজন গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। ছেলের সাফল্যে গর্বিত মা-বাবা রাকিবের জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন। রাকিব বাংলাদেশে জাতীয় যুব পার্লামেন্ট-২০২২ প্রথম রানার আপ, জাতীয় বিতর্ক-২০১৯ বিজয়ী, বঙ্গবন্ধু জাতীয় মেধা অন্বেষণ ২০২২ রংপুর মহানগর পর্যায়ে প্রথম (সেরা মেধাবী), ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড-২০২২, স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড নটর ডেম কলেজ মডেল ইউনাইটেট ন্যাশন-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান