নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা ঠিক করার এখতিয়ার ইসির নেই : প্রধান নির্বাচন


নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা ঠিক করার এখতিয়ার ইসির নেই : প্রধান নির্বাচন
হঠাৎ নির্বাচন কমিশনের এমন উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হচ্ছে। বিএনপিকে ভোটে আনতে এই চিঠির পেছনে সরকারের ইশারা আছে এমন কথাও বলা হচ্ছে। প্রভাবশালী রাষ্ট্রগুলোর পরামর্শে এমন চিঠি এমন গুঞ্জনও আছে। এমন অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানালেন, বিএনপিকে নির্বাচন কমিশন সংলাপে আমন্ত্রণ জানায়নি৷ অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে। এই আমন্ত্রণ সরকারের সঙ্গে আলোচনা করেও হয়নি। এটা কোনো কুটকৌশল নয়। মঙ্গলবার (২৮মার্চ) প্রধান নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেছেন। গত বছরের শুরুতে হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় সংলাপ করে। তবে বিএনপি এবং এর মিত্র রাজনৈতিক দলগুলো কোনো সংলাপে অংশ নেয়নি। বিএনপিকে না পাওয়ার পর সিইসি হাবিবুল আউয়াল বলেছিলেন, তারা সংলাপ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এই দলগুলোকে আমন্ত্রণ জানিয়েই যাবেন। বিএনপি এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। এর বাইরে কোনো বিষয় নিয়ে ইসির সঙ্গে সংলাপে যেতে নারাজ তারা। ইসি বলছে, নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা ঠিক করার এখতিয়ার তাদের নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নির্দলীয় সরকার ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। এমন অবস্থার মধ্যে ২৩ মার্চ বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার জন্য ইসির পক্ষ থেকে ফের চিঠি দেওয়া হয়। আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য সুবিধামত সময়ে বৈঠক করতে বিএনপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা