আইসিসির মার্চের সেরা ক্রিকেটার সাকিব


আইসিসির মার্চের সেরা ক্রিকেটার সাকিব
আইসিসির মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সেরা হওয়ার পথে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হারিয়েছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিতে ৭১ বলে ৭৫ রান করেন ও চার উইকেট নেন তিনি। ওয়ানডের পর টি-২০ সিরিজেও ছন্দে ছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পথে তিন ম্যাচেই উইকেট নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ২৪ বলে ৩৪ রান করেছিলেন তিনি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ছন্দে ছিলেন তিনি। শুরুতে ৯৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। মার্চে ১২ ম্যাচ খেলে তিনি ৩৫৩ রান করেছেন এবং ১৫ উইকেট নিয়েছেন। সেরা হয়ে সাকিব বলেছেন, ‘পুরস্কার জিতে আমি সম্মানিত। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ। এই পুরস্কারকে আমি বিশেষ মনে করি, কারণ মার্চে অনেকেই দারুণ পারফরম্যান্স করেছেন। গত মাসে আমার পারফরম্যান্সের হাইলাইট করলে বলবো, ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয় সেরা।’

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা